কিউআর কোড
Halal Agro Tech

Halal Agro Tech

Halal Agro Tech দ্বারা
(0 রিভিউ) এপ্রিল 06, 2026
পছন্দের তালিকা
Halal Agro Tech Halal Agro Tech Halal Agro Tech Halal Agro Tech Halal Agro Tech Halal Agro Tech

সর্বশেষ ভার্সন

আপডেট
এপ্রিল 06, 2026
ডেভেলপার
Halal Agro Tech
ক্যাটাগরি
ফাইন্যান্স
প্ল্যাটফর্ম
অ্যান্ড্রয়েড
ইনস্টল
0
লাইসেন্স
Free
প্যাকেজের নাম
farm.halalagro.retailer
পেজ ভিজিট করুন

Halal Agro Tech সম্পর্কে আরও

হালাল এগ্রো টেক একটি ডিজিটাল কৃষি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। এটি কৃষি উপকরণ উৎপাদনকারী, সরবরাহকারী এবং খুচরা বিক্রেতাদের সরাসরি সংযুক্ত করে একটি স্বচ্ছ ও ন্যায্য সাপ্লাই চেইন গড়ে তোলে। কৃষির আধুনিকায়ন ও গুণগত মান নিশ্চিত করাই এর লক্ষ্য।
কৃষি খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে হালাল এগ্রো নিয়ে এসেছে একটি অত্যাধুনিক এজি-টেক প্ল্যাটফর্ম। এই উদ্ভাবনী ডিজিটাল কৃষি ব্যবস্থাপনা সমাধানটি খুচরা বিক্রেতাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যার মাধ্যমে তারা সরাসরি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন, ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হলো, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত এবং কার্যকর করে তোলা।

হালাল এগ্রো-এর মূল উদ্দেশ্য হলো কৃষি উপকরণের সমগ্র সাপ্লাই চেইনকে ডিজিটালাইজ করা। আমরা উৎপাদনকারী, সরবরাহকারী এবং খুচরা বিক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তুলছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং পাইকারি বিক্রেতারা সরাসরি খুচরা বিক্রেতাদের কাছে তাদের পণ্য পৌঁছে দিতে পারবেন, যা মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে দেবে এবং বাজারে একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে।

আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষিজাত পণ্যের গুণগত মান নিশ্চিত করা হবে এবং তা ন্যায্য মূল্যে ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আমরা নতুন ও উন্নত কৃষি পণ্যগুলোকে দ্রুত ও দক্ষতার সাথে বাজারে নিয়ে আসতে সচেষ্ট। প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে হালাল এগ্রো বাংলাদেশের কৃষিকে আধুনিকীকরণের দিকে এগিয়ে নিতে এবং এর সামগ্রিক দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে বদ্ধপরিকর, যা সকল অংশীদারদের জন্য টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বয়ে আনবে।

অ্যাপটিকে রেট দিন

মন্তব্য ও রিভিউ দিন

ব্যবহারকারীর রিভিউ

0 টি रिवিউর উপর ভিত্তি করে
5 স্টার
0
4 স্টার
0
3 স্টার
0
2 স্টার
0
1 স্টার
0
মন্তব্য ও রিভিউ দিন
আমরা আপনার ই-মেইল অন্য কারো সাথে শেয়ার করব না।