Live MCQ™ বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ার কনসালটেন্সি প্ল্যাটফর্ম। এটি ১৬ লক্ষাধিক ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে, যা তাদের সফল ভবিষ্যৎ গঠনে সহায়তা করে। দেশের সেরা শিক্ষাবিদদের তত্ত্বাবধানে মানসম্মত দিকনির্দেশনা প্রদানই এর মূল লক্ষ্য।
আপনার স্বপ্নের সরকারি বা বেসরকারি চাকরি অর্জনের পথে Live MCQ™ আপনার সবচেয়ে শক্তিশালী সহযোগী। প্রতিযোগিতামূলক পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা লাভ করুন হাজারো পরীক্ষার্থীর সঙ্গে একযোগে অনুশীলন করে, যা আপনাকে প্রকৃত চাপের মাঝেও সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত করবে। CrackTech Limited এর এই উদ্ভাবনী প্ল্যাটফর্মটি ঘরে বসেই আপনার প্রস্তুতিকে করে তুলবে আরও সহজ, সুসংগঠিত এবং কার্যকর, আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে সাফল্যের পথ সুগম করবে।
একটি অ্যাপেই আপনি বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ, ৯ম-২০তম গ্রেড, বার কাউন্সিল, বিজেএস, বিশেষ বিসিএস, এনএসআই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। Live MCQ™ এর "পরীক্ষা সেকশন" আপনাকে দৈনিক লাইভ পরীক্ষায় অংশ নেওয়া এবং প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাসহ ফলাফল বিশ্লেষণের সুযোগ দেয়। অন্যদিকে, এর "স্টাডি সেকশন" সমৃদ্ধ করেছে অভিজ্ঞ শিক্ষকদের লাইভ ও রেকর্ডেড ভিডিও ক্লাস, পিডিএফ ও অডিও স্টাডি ম্যাটেরিয়াল, সমমনা সহপাঠীদের সাথে গ্রুপ অনুশীলন এবং রোমাঞ্চকর মাল্টি-প্লেয়ার কুইজ গেমের মাধ্যমে।
আপনার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে Live MCQ™ এর প্রিমিয়াম সেকশনে পাবেন স্মার্ট সার্চ, সর্বশেষ নিয়োগ পরীক্ষার হালনাগাদ তথ্য সমৃদ্ধ ডাইনামিক ইনফো প্যানেল, টপিক গুরু থেকে টপিক-ভিত্তিক বিশেষ প্রস্তুতি এবং কুইজ মাস্টার থেকে পূর্ববর্তী প্রশ্ন ভান্ডার। এখানে আপনি PSC, IBA, FBC সহ বিভিন্ন পরীক্ষার কর্তৃপক্ষের সমাধান অনুযায়ী অনুশীলন করতে পারবেন। CrackTech Limited এর Live MCQ™ একটি স্বাধীন শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা আপনাকে ৭ দিনের ফ্রি সাবস্ক্রিপশন, অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে সাপ্তাহিক মডেল টেস্ট, ফ্রি ক্যারিয়ার পরামর্শ এবং ২৪/৭ সাপোর্ট প্রদান করে। এটি সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় গঠিত একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, সরকারি সংস্থা বা নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত নয়। সরকারি পরীক্ষার চূড়ান্ত এবং সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।